× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মশার উপদ্রপ থেকে দূরে থাকার উপায়

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

বর্ষা চলে গেলেও থেকে যায় মশার উপদ্রব। বরং শীত যত কাছে আসতে থাকে ততই বাড়তে থাকে মশা। গন্ধযুক্ত ধূপ বা মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও। তাই জেনে নিন মশা তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়।

১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।
২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোওয়ার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপানর ঘুম হবে শান্তির।
৩. মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।
৪. মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর। এই কর্পূর মশা তাড়াতে অব্যর্থ। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান।
৫. রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন জলে ফুটিয়ে নিন। এবার এই জল সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে দূরে।


এ ক্যটাগরির আরো খবর..