× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

অপারেশনাল উৎকর্ষতা ও উড্ডয়ন নিরাপত্তা জোরদারে বাংলাদেশ বিমান বাহিনীর ‘কমান্ড সেফটি সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমানবাহিনী প্রধান ফ্লাইট সেফটি ট্রফিও বিতরণ করেন।

আইএসপিআর জানায়, এই সেমিনার অপারেশনাল উৎকর্ষতা ও উড্ডয়ন নিরাপত্তার প্রতি বিমানবাহিনীর অব্যাহত অঙ্গীকারকে পুনরায় তুলে ধরেছে। উদ্বোধনী বক্তব্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিয়মিতভাবে এ ধরনের সেমিনার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং বিমান বাহিনী সদর দপ্তরের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন, যা বাহিনীতে নিরাপত্তা সংস্কৃতি জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সকল ঘাঁটির এয়ার অধিনায়করা নিজ নিজ পর্যায়ে নেওয়া নিরাপত্তামূলক উদ্যোগ ও সর্বোত্তম অনুশীলনের বিস্তারিত উপস্থাপন করেন, যা সামগ্রিকভাবে নিরাপত্তা মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

সেমিনারে ফ্লাইট সেফটি পরিচালক ২০২৫ সালে উড্ডয়ন সংক্রান্ত সব ঘটনার ওপর একটি বিস্তৃত উপস্থাপনা প্রদান করেন এবং পুনরাবৃত্তি রোধে বিভিন্ন ঘাঁটির পক্ষ থেকে নেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা তুলে ধরেন। এ সময় ‘ফ্রম রিঅ্যাক্টিভ ইনভেস্টিগেশন টু প্রোঅ্যাক্টিভ প্রিভেনশন : বিল্ডিং আ ডেটা-ড্রিভেন সেফটি কালচার ইন বিএএফ’ শীর্ষক একটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। যেখানে বিশ্লেষণ ভিত্তিক তথ্য ব্যবহার করে পূর্বাভাসমূলক ঝুঁকি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাপনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও বিমান বাহিনীর উড্ডয়ন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি গুরুত্বপূর্ণ মহড়া, আন্তর্জাতিক সহযোগিতা এবং উল্লেখযোগ্য মিশন– যেমন ফেরি ফ্লাইট, জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, ভিভিআইপি দায়িত্ব, দুর্যোগ মোকাবিলা এবং মেডিভ্যাক/ক্যাসেভ্যাক অপারেশন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সদস্যদের অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বিমানবাহিনী প্রধান নির্দেশনা দিয়ে বলেন, নিরাপত্তা সকলের সম্মিলিত দায়িত্ব এবং প্রতিটি ঘাঁটি ও সব পর্যায়ের সদস্যদের এতে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে হবে। তিনি কমান্ডারদের নিজ নিজ অবস্থান থেকে উদাহরণ সৃষ্টি করে একটি অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি প্রধান অতিথি সেফটি ট্রফি প্রাপ্তদের অভিনন্দন জানান এবং শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতির মাধ্যমে জীবন ও সম্পদ সুরক্ষায় বিমান বাহিনীর অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সেমিনারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারকে ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং উড্ডয়ন প্রশিক্ষক প্রশিক্ষণ স্কুল (এফআইএস)-কে ২০২৫ সালের সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়। এ ছাড়া সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান প্রকৌশল বহরকে ‘বেষ্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ প্রদান করা হয় এবং ১০১ স্পেশাল উড্ডয়ন ইউনিট লাভ করে ‘অ্যাক্সিডেন্ট-ফ্রি ইয়ার অ্যাওয়ার্ড ট্রফি’।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘ মিশন এলাকাসহ বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের নির্বাচিত কর্মকর্তা ও বিমানসেনারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সেমিনারে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..