× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে ২৫০০ মুরগিসহ পোলট্রি খামার পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
পোলট্রি খামার পুড়ে ছাই

মধুখালীতে ২ হাজার ৫০০ মুরগিসহ একটি পোলট্রি খামার আগুনে পুড়ে গেছে। শনিবার ২৬শে অক্টোবর বিকাল ৩.১০ মিনিটের সময় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের শামীম মোল্যা এর পোলট্রি খামারে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।

পোলট্রি খামারী শামীম মোল্যা বলেন শনিবার ,বিকাল ৩.১০মিনিটের দিকে আগুন লেগে আমার পোল্ট্রি খামার পুড়ে যায়। এই খামারে ২ হাজার ৫০০শত মুরগি ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মধুখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খামারটি ২০হাত চওড়া ও ১০৪হাত লম্বা একটি টিনের ঘর ।


এ ক্যটাগরির আরো খবর..