মধুখালীতে বনের পাখির সাথে ভালোবাসা ইরান মন্ডলের

মধুখালীতে বনের পাখির সাথে ভালোবাসা ইরান মন্ডলের

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের ড্রাইভার মোঃ ইরান মন্ডল বনের পাখিদের সাথে ভালোবাসা গড়ে তোলেন।

জানা যায় তিনি প্রতিদিন সকাল বেলা পাখিদের খাবার আড়পাড়া -কামারখালী বাসষ্টান্ডে তার পার্টসের দোকানের সামনে গাছের উপর পাখি খাবার খাওয়ার জন্য জন্য জমায়েত হয় এবং খাবার দেওয়া দেরী হলে পাখিরা গাছের ও টিনের চালের উপর উড়ে এসে বসে কিচির মিচির করে তখন পাখি প্রেমিক ইরান মন্ডল এলে পাখিদের ডাক বন্ধ হয়ে যায় এরপর খাবার দিলে তারা মাটিতে এসে খাবার খেয়ে মনের সুখে চলে যায়। পাখি প্রেমিক ইরান মন্ডলের সাথে আলাপ করে জানা যায় তিনি বলেন রিজিক এর মালিক আল্লাহ ।

তিনি মহান সৃস্টিকর্তার উপর ভরসা রেখে প্রতিদিন পাখিদের খাবার দিয়ে যাচ্ছেন । তিনি আরও বলেন বনের পাখিদের খাবার দিলে তার মনে শান্তি আসে এবং প্রতিনিয়ত খাবার দেওয়ার কারনে নিজের সন্তানের মত বনের পাখিদের সাথে ভালোবাসা হয়ে গেছে। তাই তিনি যতদিন এই দুনিয়াতে বাঁচবেন তত দিন তিনি এই বনের পাখিদের প্রতিদিন সকালে খাবার দিয়ে যাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।