× Banner
সর্বশেষ
থিম কান্ট্রি বাংলাদেশ কুনমিং এক্সপো নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে -বাণিজ্যমন্ত্রী উন্নয়ন ব্যয়ে জোর, পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে -সংস্কৃতি সচিব দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদে পরিণত করতে পারলে জনশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ -প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক

নিউজ ডেস্ক

মধুখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নেতার স্মরণ সভা

admin
হালনাগাদ: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
মধুখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নেতার স্মরণ সভা

মধুখালী প্রতিনধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল­্যা, সহ-সভাপতি মীর ওয়াদুদ হোসেন ও আব্দুর রাজ্জাক মোল্যার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া কামালদিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত নেতা অ্যাডভোকেট আলিউজ্জামান খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসলতীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, কামালদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুল বাসার।

এ সময় বক্তব্য রাখেন পরিবারের পক্ষে আবুল কাশেম দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের পক্ষে সুখেন মজুমদার, শাজাহান মোল্যা, শাকির আহমেদ টোকন, সফিকুল ইসলাম, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে মো. দাউদ হোসেন, আলম মোল্যা, উপজেলা যুবলীগের মির্জা কালিমুল ইসলাম সুজন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক অনিক মোল্যা প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াত করেন ছাইয়ার রহমান নাদের এবং গীতা পাঠে অন্তর গুহ শুভ।

এ সময় স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাচু, পরিবেশ ও বন সম্পাদক ইউসুফ হোসেন মোল্যা, সহ-দফতর আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, সহ-সভাপতি মির্জা মোরাদ হোসেন, প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, কাউন্সিলর মির্জা আব্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সুভাষ রায় সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..