পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ 

পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ 
পাইকগাছার চাঁদখালীতে হাসান কিং (৩৫) নামে মাদকাসক্ত এক যুবক গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু কে আদালতের মাধ্যমে জেল- হাজতে পাঠানো হয়েছে।
১০ জুন বুধবার বিকাল ৪টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মিন্টু কে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় বলে জানান থানার ওসি গোলাম কিবরিয়া। এর আগে ৯ জুন মঙ্গলবার বিকালে র‍্যাব-৬ খুলনা থেকে মিন্টু কে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ৭ জুন রোববার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে নিহত হয় একই এলাকার মালেক সরদারের ছেলে হাসান কিং।
নিহতের এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নিহতের পরিবারের দাবি প্রসাব করাকে কেন্দ্র করে মিন্টু ও তার লোকজন দলবদ্ধ হয়ে হাসান কে পিটিয়ে হত্যা করেছে। অন্যদিকে হাট ইজারাদারের লোকজন সহ এলাকার অনেকেই বলছেন হাসান একজন চিহ্নিত মাদক কারবার কারী।
তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। গণপিটুনিতে তার মৃত্যু হয়। নিহতের এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করে। ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় নিহতের পিতা মালেক সরদার বাদী হয়ে ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু সহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করে। যার নং -০৯।
এ মামলায় গ্রেফতার মিন্টু কে র‍্যাব থানা পুলিশের কাছে হস্তান্তর করলে থানা পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেন। আদালতে তোলার সময় পক্ষ বিপক্ষের লোকজন আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
নিহতের পরিবারের লোকজন এ হত্যার ন্যায় বিচার দাবি করেন এবং মিন্টুর পক্ষের লোকজন তার মুক্তির দাবি করেন। আদালত থেকে জেল হাজতে পাঠানোর সময় ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে দাবি করেন নাজমুল হুদা মিন্টু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।