সালথায় বিজয় দিবস ক্রিকেট টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় বিজয় দিবস ক্রিকেট টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আবু  নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
আজ শুক্রবার ১৮ ডিসেম্বর বিকালে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় মাঠে বিজয় দিবস ক্রিকেট টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  বিভাগদী স্পোটিং ক্লাবের উদ্যেগে  অনুষ্ঠিত ফাইনাল খেলায় কানাইপুর বন্ধু একাদশের কাছে  ৭ উইকেটে জয়লাভ করেন বিভাগদী স্পোটিং ক্লাব।
ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ নুরুল হুদা (রুবেল) এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা হীরামনি, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দিন, শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক সেলিম মোল্যা প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।