বিশেষ প্রতিবেদক : মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করামানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই দিন ধার্য করেন।আদালতে আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
অন্যদিকে, গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবেরএক আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদের নিয়েকটূক্তি করেন।এসব ঘটনায় ২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলা করেন।



