কালীগঞ্জের ঝুঁকিপূর্ণ হাটচাঁদনীতে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছে প্রশাসন

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৯ জুলাই’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জের পুরাতন ও জরাজীর্ণ সেই হাটচাঁদনীটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পর জনসাধারণের প্রবেশ নিষেধ করে সাইন বোড ঝুলিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান সাইন বোডটি ঝুলিয়ে দেন। এ সময় তার সাথে ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, বহু পুরানো জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ হাটচাঁদনীর নীচে জীবনের ঝুঁকি নিয়ে সেখানকার ১৫৩ টি খোলা দোকানের মধ্যে ৮১৫ জন ব্যবসায়ী ব্যবসা করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঝুঁকিপূর্ণ হাটচাঁদনীর নীচে ব্যবসায়ীদের সেখানে ব্যবসা না করার জন্য নির্দেশ প্রদান করেন এবং বাজার কমিটির নেতৃবৃন্দদের সাথেও কথা বলেন। আজ ( বুধবার) সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই হাটচাঁদনীর মধ্যে সাধারণ জনগনের প্রবেশ নিষেধ সম্বলিত দুইটি গেটে দুইটি সাইন বোর্ড ঝুঁলিয়ে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান আরো জানান, কালীগঞ্জ উপজেলা শহরে যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলি পৌরসভার সহযোগিতা নিয়ে তালিকা করা হবে। ঝুঁকিপূর্ণ ভবন গুলোতে বসবাস না করার জন্য তাদেরকে নোটিশ করে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।