× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

পিআইডি

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
প্রোগ্রামিং প্রতিযোগিতা

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) ২০২৬-এর চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন আগারগাঁও এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

আইসিটি বিভাগের সচিব বলেন, জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয় এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে এবং তাদের মধ্যে প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রোগ্রামিং তরুণদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং সৃজনশীলতা গড়ে তোলে, যা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, গণমাধ্যম দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও তরুণদের সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বছর প্রতিযোগিতায় কুইজ ও প্রোগ্রামিং মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রোগ্রামিং ও কুইজ বিভাগে মোট ৮৩২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রোগ্রামিং প্রতিযোগিতা বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (বিকেআইআইসিটি), বিসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ.টি.এম. জিয়াউল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী ও সমস্যা সমাধানমুখী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এটিএম জিয়াউল ইসলাম, বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..