কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কোর রোড নেটওয়ার্ক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং সড়ক নেটওয়ার্ক সুবিন্যস্ত করার লক্ষ্যে ‘কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে এডিবি’র অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আয়োজনে এ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো: শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জিআইএস এনালিস্ট ধরনী চাকমা, উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।
কর্মশালায় গ্রামীণ সড়ক অবকাঠামোর সঠিক ডাটাবেজ তৈরি, গুরুত্ব অনুযায়ী সড়কের তালিকা প্রণয়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​কর্মশালায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ অর্থনীতির স্বার্থে যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন জরুরি। তৃণমূলের কৃষি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অপচয় রোধ ও প্রকৃত প্রয়োজনীয় সড়কগুলো সংস্কারে অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে।
কর্মশালায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।