× Banner
সর্বশেষ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক মন্ত্রি সভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি – শিক্ষামন্ত্রী আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৯ জেলায় ঝড়ের সতর্কতা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১২ জুন ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ড. মোঃ মোকছেদ আলী এবং বাংলাদেশে চীনের কাউন্সেলর সং ইয়াং (Song Yang) স্বাক্ষর করেন। এ সেতুটি দক্ষিণাঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রস্তাবিত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি পটুয়াখালী জেলার লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের (জেড-৮৮০৬) ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। প্রস্তাবিত প্রকল্পটির মোট দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৬২ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১ দশমিক ৩৪৮ কিলোমিটার দীর্ঘ মূল সেতু এবং প্রায় ১ দশমিক ২৭২ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পের আওতায় মূল সেতু ও এপ্রোচ সড়ক নির্মাণে প্রয়োজনীয় অর্থায়ন অনুদান হিসেবে প্রদান করবে চীন সরকার। অন্যদিকে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। চুক্তি স্বাক্ষরের পরবর্তী ধাপে চীনের মনোনীত প্রতিষ্ঠান সেতুর বিস্তারিত নকশা প্রণয়ন ও চূড়ান্তকরণের কাজ সম্পন্ন করবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) উপস্থিত ছিলেন। এছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং চীন সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..