ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত রিখটার স্কেলে যার কম্পনের তীব্রতা ছিল ৪.৫। মাঝারি এ ভূমিকম্পে তেমন কোন ক্ষয় ক্ষতির খবর এখনো পাওয়া যায় নি।
আজ সোমবার ভোর ৬ টা ৪২ -এ এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে মাটি থেকে ৫৫ কিমি দূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।
এর এক সপ্তাহ আগে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে মঙ্গলবার আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত হন ২৩ জন। ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আহত হন সে দেশের প্রায় ছয়শ জন নাগরিক।
আজকের ভুমিকম্পের সময় বেশিরভাগ লোকই ঘুমোচ্ছিলেন বলে বেশিরভাগ লোক তেমন কিছু বুঝতে পারেননি। যারা জেগে ছিলেন তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় এখনও তেমন কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ১৯ নভেম্বরের নেপালে ভূমিকম্পনের জেরে দিল্লি, উত্তর প্রদেশ সহ উত্তরভারতের কিছু কিছু জায়গায় মাঝারি কম্পন অনুভূত হয়েছিল। ছড়িয়ে পড়েছিল আতঙ্কও।





