আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বে-সরকারী সংস্থা কারিতাস পরিচালিত স্থায়ীত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২ এস্কিট ফেজ) প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কারিতাস বরিশাল অঞ্চল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপত্বিত্তে অনুষ্ঠানে মানসম্মত কৃষিপন্য উৎপাদন, বিপনন এবং সুফল ভোগী কৃষকদের আরো উৎপাদন মুখি করার বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশুতোষ রায়, রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়ন চেয়ারম্যাস বিপুল দাস, ইউপি সদস্য পঙ্কজ বৈষ্ণব এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া এনজিও ফোরাম সভাপতি কাজল দাস গুপ্ত, বিএইচপি একাডেমী প্রধান জ্যোতিন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রোজিনা আক্তার, সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী) প্রমুখ।



