ভূমি মন্ত্রণালয় ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

ভূমি মন্ত্রণালয় ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

(ঢাকা, সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১): যেকোনো ভূমিসেবার ফি অনলাইনে প্রদানের সুবিধার্থে ভূমি মন্ত্রণালয় এবং এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস) সেবা প্রদানকারী ব্র্যান্ড রকেট-এর মালিকানা প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ ।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ডাচ বাংলা ব্যাংক-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসাইন নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন । এসময় উপস্থিত ছিলেন ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল-প্রধান ড. মো: জাহিদ হোসেন পনির, পিএএ সহ ডাচ বাংলা ব্যাঙ্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ২৪ মে সোমবার ২০২১ তারিখে দেশে অন্যান্য এমএফসি সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ ও বিকাশ-এর সাথেও ভূমি মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।