× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

admin
হালনাগাদ: সোমবার, ৯ জুলাই, ২০১৮

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ মন্ত্রণালয় দুইটি পদে ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী, পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতজনকে নেয়া হবে। প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস করা থাকতে হবে। এছাড়া, প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেইসঙ্গে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

অফিস সহায়ক হিসেবে জনবল নিয়োগ হবে ১০ জন। চাকরিপ্রত্যাশীদেরকে কোনও স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রীধারী হতে হবে। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ৮,২৫০-২০০১০ টাকা।

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য চাকরির সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আগ্রহী সকল প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্ধারিত সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

চাকরিতে আবেদনের জন্য ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই, ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..