রোববার রাত ১০ টায় যশোরের শার্শা থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মনির হোসেন। এর আগে রোববার দুপুরে অপরাধীরা বসত বাড়ি দখল করতে সংঘবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করে গাছ গাছালি কেটে দেয় ও বাড়ির প্রাচীর ভেঙে ফেলে জমি দখল নেয়। পরে জমিতে ধানের গোলা বসিয়ে দিয়ে যায়।
ভুক্তভোগী মনির হোসেন জানান, বাবা মারা যাওয়ার পর প্রায় ৩০ বছর আগে গ্রাম্য মাতম্বরের উপস্থিততে সমন্বয় করে চার ভাইয়ের নামে জমি ভাগ হয়। সে ভাবে সবাই বসবাস করে আসছিলাম। হঠাৎ করে বড় ভাই সৈয়েদ মুন্সি তার ছেলে রাজু আহম্মেদ মনু ও তার দল বল নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আমার বসত ভিটার উপর দিয়ে রাস্তা নিতে জমি দখল নেয়। এসময় বাঁধা দিলে তারা আমাকে ও আমার স্ত্রী ছেলে মেয়েকে মারধোর করে। এছাড়া জমির গাছ গাছালি কেটে ফেলে হত্যার হুমকি দিয়ে যায়। জমির উঠানে একটি ধানের গোলা বসিয়ে দিয়ে যায় তারা। তাদের হুমকিতে জীবন হারানোর আতঙ্কে রয়েছি। বিষয়টি শার্শা থানা পুলিশকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্ত মনু বলেন, মেইন রাস্তার সাথে আমার রাস্তা দাদার সাম্প্রতি শালিস হলেও চাচা মানেনি। গাড়ি ঘোড়া ঢুকবে আমার বাড়িতে। চাচা রাস্তা না দেওয়ায় জমি দখল নিতে প্রাচীর ভাংচুরের ঘটনা ঘটেছে।
শার্শার ডিহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী জানান,বিষয়টি নিয়ে আমি একাধিকবার শালিস করেছি। কিন্তু একজন মানলে আর একজন মানেনা। তবে ভাংচুরের বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দেয়নি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান,লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।


