× Banner
সর্বশেষ
বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

মাদারীপুরে ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও এক শিশু।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় জেলা শহরের  নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত আলিফা মধ্যের চর এলাকার প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র মেয়ে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মধ্যের চর এলাকায় বাড়ির পাশের রাস্তার উপরে এক শিশুর সাথে খেলা করছিল আলিফা।

এসময় রাস্তার পাশে থাকা ভিমরুলের বাসা থেকে হটাৎ ভিমরুল এসে শিশু দুইটির সারা শরীরে কামড়ায়। পরে শিশুদের চিৎকার শুনে আসপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত দুজনকে উদ্ধার করে জেলা শহরের নিরাময় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু ভিমরুলের বিষক্রিয়ায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু আলিফা মারা যায়। একই সঙ্গে ভিমরুলের কামড়ে আহত অপর ছেলে শিশুটি অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তবে নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..