× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ভালবাসার টানে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ দেশ গঠনের বিপ্লবী পুরুষ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান। জেল জুলুম নির্যাতনের ঘাত প্রতিঘাত পেরিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় আসেন তিনি। গড়ে তোলেন একটি স্বাধীন রাষ্ট্র লাল সবুজের বাংলাদেশ।

বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চি‎হ্ন করার নিল নক্সা হাতে নেয় কুচক্রী মহল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে হত্যা করা হয় এই রাখাল রাজাকে। শোকের মাসে রূপ নেয় আগষ্ট। সুকন্যা শেখ হাসিনা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। কাল পরিবর্তনের ফলে আসেন রাষ্ট্রীয় ক্ষমতায়। ঠাকুরগাও জেলার রাণীশংকৈল  উপজেলার রাতোর ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শের প্রাণ পুরুষ আঃ কাদের চেয়ারম্যানের বাগান বাড়ি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এই সৈনিকের ভালবাসার টানে ছুটে এসেছেন প্রাথমিক-মাধ্যমিক স্কুল, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ কয়েক শত ছাত্র-ছাত্রী।

বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন সকলে। আঃ কাদের চেয়ারম্যানের উদ্যোগে পালিত হয় এ কর্মসূচী। উপজেলায় প্রশংসা আর ভালবাসার পাত্র হয়ে উঠেছেন তিনি। সকলের অংশগ্রহণে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাতোর ইউপি চেয়ারম্যান আঃ রহিম, নেকমরদ ইউনিয়ন শাখার আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..