× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

গ্রাহকের নিবন্ধনযোগ্য সিম সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Facebook-suspend-btrc.jpg

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় একজন গ্রাহকের নিবন্ধনযোগ্য সিম সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এ সিদ্ধান্তের কথা জানা যায়।

নিজের নামে ১০টি সিম নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে দশে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে এক এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এরপর ২০২২ সালের অক্টোবরে বিটিআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে ১৫টির অতিরিক্ত সিম ডিরেজিস্টার করে ফেলে। এরপর বিটিআরসি লটারি করে ১৫টির বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..