× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বোদায় বৃদ্ধর আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে দেবেন্দ্র নাথ (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ৬ আগষ্ট (শনিবার) ভোরে উপজেলার ময়দানদিঘীর খোয়ারী মিল গ্রামের নিজ বাড়ীর পাশের আম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, ভীরেন্দ্র নাথ চন্দ্রের পুত্র দেবেন্দ্র নাথ দীর্ঘদিন যাবত পেটের পিড়ায় ভুগছিল। পেটের পিড়া সহ্য করতে না পেরে সবার অজান্তে নিজ বাড়ীর পাশের আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বোদা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..