× Banner
সর্বশেষ
দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

যেসব বিষয় হাড়কে দুর্বল করে

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: শরীরের যে অঙ্গ আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করে সেটি হলো হাড়। তরুণ বয়স থেকে হাড়ের যত্ন না নিলে প্রবীণ বয়সে এটি ক্ষতির কারণ হয়।

দুর্বল হাড় বসা থেকে শুরু করে হাঁটা, দাঁড়ানো সব কার্যক্রমকে ব্যাহত করে দেয়। কিছু বিষয় আছে, যেগুলো হাড়ের ক্ষতি করে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

ক্যালসিয়ামের ঘাটতি

পেশির জন্য যেমন প্রোটিন প্রয়োজন, তেমনি হাড়ের জন্য প্রয়োজন ক্যালসিয়াম। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খেলে হাড় দুর্বল হয়ে পড়ে। তাই খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামজাতীয় খাবার রাখা উচিত।

বয়স লিঙ্গ

বিভিন্ন গবেষণায় বলা হয়, নারীরা অস্টিওপরোসিসে বেশি আক্রান্ত হয় পুরুষের থেকে, বিশেষ করে মেনোপজের পরে। তাই এ সময় ক্যালসিয়াম খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত।

শারীরিক কার্যক্রমের অভাব

শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম কম করলেও কিন্তু হাড় দুর্বল হয়ে পড়ে। গবেষণায় বলা হয়, শারীরিক পরিশ্রম করা অস্টিওপরোসিস প্রতিরোধ করে।

ধূমপান মদ্যপান

বিভিন্ন গবেষণায় বলা হয়, ধূমপান ও মদ্যপান হাড়ের ঘনত্বের ওপর প্রভাব ফেলে। মদ্যপান ক্যালসিয়াম শোষণকে ক্ষতিগ্রস্ত করে। এটি হাড়ের ঘনত্বে প্রভাব ফেলে।

ওষুধ

কিছু ওষুধ রয়েছে, যেগুলো হাড়ের সমস্যা তৈরি করে, যেমন : স্টেরয়েড। এ ধরনের ওষুধ অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ায়।

দুর্ঘটনা

দুর্ঘটনা কখনো কখনো হাড়ের ক্ষতির কারণ হয়। তবে এ ক্ষেত্রে চিকিৎসকই বলবেন আপনার যথাযথ চিকিৎসা কী হবে।


এ ক্যটাগরির আরো খবর..