ঝিনাইদহের কালীগঞ্জে ড্রাগন ফলের বাগানের বেড়া কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃস্পতিবার রাতে উপজেলার ছোট ঘিঘাটি গ্রামের মাঠে বাবু শেখের বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষক টোকন জানান, এই মাঠে অধিককাংশ কৃষকেরই বিভিন্ন ফলের চাষ রয়েছে। আমরা গভীর রাত পর্যন্ত মাঠে পহারা দিই। কিন্তু গত রাতে পাহারা শেষ করে বাড়িতে চলে যায়। সকালে এসে জানতে পারি বাবু শেখের বাগানে চুরি হয়েছে ।
কৃষক বাবু শেখ জানান,দুই বিঘা জমি বর্গা নিয়ে আমি ড্রাগন চাষ করছি। অনেক টাকা খরচ হয়েছে এই বাগানটি করতে। কিন্তু গভীর রাতে কোন এক সময় কে বা কারা বাগানের তারের বেড়া কেটে ১৫০টি পিলার থেকে প্রায় তিন‘শ কেজি ফল চুরি করে নিয়ে গেছে। এটায় আমার শেষ সম্বল যার বাজার মূল্য ১লক্ষ টাকা ।
এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।





