স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানাধীন খড়িডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান@মনিরুল(৪৮) ও খড়িডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল সালাম(৩৬)।
মঙ্গলবার (৮ ফ্রেব্রায়ারী) সকালে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। পাঁকা রাস্তার উপর হতে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল ভূইয়া জানান,আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।