সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ওই পরিবারের অন্তত আরও ৫ জন। নিহতরা সবাই পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন।

মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)।

এসময় আহত হয়েছেন প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।