× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ফেনসিডিল ও ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক -৩

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
benapol

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৩৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে  শাহাবুদ্দিন (৪০)। শার্শা থানার মহিষাডাঙ্গা বিত্তি আঁচড়া গ্রামের বাবু ইসলাম সরদারের ছেলে মজনু সরদার (৩৫) ও মৃত আতিয়ার রহমানের ছেলে মনিরুজ্জামান (৩৭) উভয়থানা শার্শা।
শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপর দিকে শার্শা থানাধীন শার্শা সাকিনস্থ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে যশোর টু বেনাপোল গামী হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে রাস্তার উপর হতে ৭০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য, ৩ লক্ষ ১৫ হাজার টাকা জানায় ডিবি।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শাথানা ও বেনাপোল পোর্টথানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..