মাদারীপুরের ডাসারে গোপাল মল্লিক(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত গোপাল মল্লিক উপজেলার নবগ্রাম শশিকর এলাকার মৃত কাঞ্চিরাম মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, গোপাল মল্লিক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজ ধ্বংস করছে।মঙ্গলবার ভোরে থানা পুলিশ উপজেলার শশীকর এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোলায়মান মাহমুদ বলেন, গোপাল মল্লিক নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





