বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২
চোরাচালান পণ্যসহ আটক-২
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার গাজীপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(২৮) ঝিকরগাছা থানার বেলেবটতলা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে আঃ আজিজ(৪৫)।
সোমবার ( ১৭ আগস্ট ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, ১টি মোবাইল, ৭৯টি শাড়ী, ২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০/- টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৯,১০,৫৪০/-(নয় লক্ষ দশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট ও কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।