× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

বেনাপোল(যশোর) প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে  ভারতে গেলো ইলিশের প্রথম চালান

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
ইলিশের প্রথম চালান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে  দুটি ট্রাকে ৮  মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে।
ইলিশ রপ্তানি কারক মাহিমা এন্টারপ্রাইজ  প্রতিষ্ঠান। আমদানি কারক ভারতের এস আর ইন্টারন্যাশনাল । পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেন জিইও (GEO) নামে একটি  সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান । এছাড়া প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়।এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৪৯ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছেন।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক মাহাবুব  জানান,  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা উপলক্ষে সরকার গত ৪ সেপ্টম্বর বাংলাদেশের ৪৯ জন রপ্তানি কারককে প্রত্যেককে ৫০ টন করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রফতানির নির্দেশ রয়েছে বাণিজ্য মন্ত্রনালয়ের। আজ প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজ নামে এক রপ্তানিকারক ৮ টন ইলিশ ভারতে পাঠালো।
মাছ রপ্তানিকারক প্রতিনিধি জিইও(GEO) সিঅ্যান্ডএফ এজেন্ট  প্রতিনিধি আব্দুর রাজ্জাক জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দূর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা রয়েছে। এবং  যার মধ্যে থেকে তারা আজ প্রথম চালানে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..