ঢাকা: জাতীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা সর্দার মোতাহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।




