× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় রাকিন সিফায়েত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ মে (বুধবার) দুপুরে সদর উপজেলাধীন তালমা জিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শিশু রাকিন সিফায়েত সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, দুপুরে তালমা জিয়াবাড়ি এলাকায় বাড়ি থেকে বের হয়ে সড়কে দাঁড়ালে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দেয়। স্থানীরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ ট্রাক্টরের ধাক্কায় রাকিন সিফায়েত নামের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..