× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বিস্ফোরিত হলো আইফোন ৬ এস প্লাস

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের আটলান্টার এক বাসিন্দা অভিযোগ করেছেন পকেটে থাকা অবস্থায় তার সাধের আইফোন ৬ এস প্লাস বিস্ফোরিত হয়েছে। আর এই ঘটনায় তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে, জনবহুল জায়গায় প্যান্ট খুলে ভৌ দৌড় দিয়েছেন।

ফোন বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের ডব্লিউএসবি-টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রকি নামের ঐ ব্যক্তি জানান, বিস্ফোরণের সময় তিনি তার বাড়ির নিচে পার্কিং এ ছিলেন। হঠাৎ তিনি টের পান প্যান্টের পকেটে কিছু পুড়ছে এবং ধোঁয়া বের হচ্ছে। তাই সে দেরি না করে প্যান্ট খুলে ফেলে এদিক সেদিক দৌড়াতে থাকেন। তার এমন উদ্ভট কাণ্ড দেখে পার্কিং এ থাকা লোকজন হাসাহাসি করতে থাকে। ইজ্জতের বারোটা বেজে গেছে তার। তবে তার বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি। শুধু ফোনটাই নষ্ট হয়ে গেছে।

রকি জানান ফোনটি তিনি থার্ড পার্টির কাছ থেকে কিনেছিলেন। তার ফোন বিস্ফোরণের ঘটনা অ্যাপলের কাছেও জানিয়েছেন তিনি।

এদিকে অ্যাপল জানিয়েছে, তারা ঘটনার তদন্তে নেমেছেন। ঠিক কি কারণে ফোনটি বিস্ফোরিত হলো তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।


এ ক্যটাগরির আরো খবর..