× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

পিআইডি

শিক্ষামন্ত্রীর সাথে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

admin
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে গুগল

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে গতকাল যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর সাইডলাইনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।

‘গুগল ফর এডুকেশন’ প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন ও সলিউশনস ইঞ্জিনিয়ারিং-এর প্রধান অলি ট্রাসেল বৈঠকে অংশগ্রহণ করেন।

এসময় বিভিন্ন দেশের শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহারকে আরো বিস্তৃত করার বিষয়ে গুগলের কর্মপ্রক্রিয়া সম্পর্কে গুগলের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে গুগল কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..