১২০০ মেগাওয়াট এর একটি বিদ্যুৎ কেন্দ্র। যদি সেটা এনপিপি হয় তাহলের এর মত স্টাবল পাওয়ার সাপ্লাই দুনিয়ার দ্বিতীয় কোন বিকল্প থেকে আসা সম্ভব নয়। কিন্তু এই ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যদি ফসিল ফুয়েলের উপর নির্ভর করা হয় তাহলে কেমন খরচ হতে পারে?
এই প্রকল্প নিয়ে আমি বোধহয় সবথেকে বেশি লিখেছি। গুপ্তমতের প্রতিরোধ করার চেষ্টা করেছি। প্রকল্পের অর্থনৈতিক দিক নিয়ে বেশি আলোচনা করেছি। পূর্বের লেখাগুলি অধিকাংশ হারিয়ে ফেলেছি। তাই একটু নতুক করে আবার সংক্ষেপে তুলে ধরছি।
* কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র:
১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালাতে বছরে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টন উন্নত মানের কয়লার প্রয়োজন হয়। দৈনিক পুড়ানো লাগে ১০ হাজার টন উন্নত মানের কয়লা। আমাদের দেশের সর্ববৃহৎ কয়লাক্ষেত্র বড়পুকুরিয়া যেখানে দৈনিক ১২০০ টনের মত কয়লা আহরন করা হয়। অর্থাৎ একটা ১২০০ মেগাওয়াট এর বিদ্যুৎ কেন্দ্র চালাতে বড় পুকুরিয়ার মত অন্তত ১০ টি সম উৎপাদন ক্ষমতার কয়লাক্ষেত্র লাগবে। অথবা বড় পুকুরিয়ার উৎপাদন ক্ষমতা ১০ গুন বাড়াতে হবে।
জ্বালানি হিসাবে কয়লার আনুমানিক খরচ: বর্তমানে প্রতিটন উন্নত মানের কয়লার দাম $১৩০-$১৪০ ডলার। দৈনিক ১০ হাজার টন হিসাবে দৈনিক ১.৩ মিলিয়ন ডলারের জ্বালানি পোড়াতে হবে। আর বছরে ৪০ লক্ষ টন হিসাবে অন্তত ৫২ কোটি ডলার বা হাফ বিলিয়ন ডলারের বেশি জ্বালানি প্রয়োজন৷
*ফার্নেস অয়েল (তেল) ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র:
তেল ভিত্তিক কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি। এই কেন্দ্রগুলার ইফিসিয়েন্সি ও বেশ কম। ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল পরিমাণ আমদানিকৃত তেলের প্রয়োজন। বেজ লোড ১২০০ মেগাওয়াট ধরলে দৈনিক তেল লাগবে অন্তত ৬০০০-৬৫০০ মেট্রিক টন বা প্রায় ৭০ লক্ষ লিটার। এতে ফার্নেস তেলের বাজার মূল্য ৯৪ টাকা লিটার হিসাবে দৈনিক ৬৬ কোটি টাকার তেল লাগবে। বছরে লাগবে ২০,৮০০ কোটি টাকার তেল। অন্তত এক বছরে জ্বালানি বাবদ $১.৭ বিলিয়ন ডলার খরচ হয়ে যাবে। ১০ বছরে ১৭ বিলিয়ন ডলারের জ্বালানি লাগবে। তেলের সাপ্লাই লাইন হুমকিতে পড়লে এর খরচ আরো বাড়তে পারে।
*প্রাকৃতিক গ্যাস বা এলএনজি (LNG) ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র:
দেশীয় গ্যাস ফুরিয়ে আসায় এখন আমদানিকৃত এলএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। সমুদ্রে তেল গ্যাসের প্রুভেন রিজার্ভ পাওয়া এবং সেটা উত্তোলন করার মত থিওরি আওড়ায়ে রাস্তা গরম করা গেলেও বাস্তবতা বেশ কঠিন।
দৈনিক বিদ্যুৎ উৎপাদন ১২০০ মেগাওয়াট এর কেন্দ্র দৈনিক গ্যাসের চাহিদা প্রতি ইউনিটে ৭ ঘনফুট হিসেবে দৈনিক প্রায় ২০০ থেকে ২১০ মিলিয়ন ঘনফুট (MMcfd) প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন।এলএনজি হিসেবে দৈনিক চাহিদা প্রায় ৪,০০০ থেকে ৪,২০০ মেট্রিক টন এলএনজি।
ব্রিটিশ থারমাল ইউনিট (BTU) হিসেবে প্রতিদিন প্রায় ২০০,০০০ এমএমবিটিইউ (MMBtu) তাপশক্তির এলএনজি প্রয়োজন। এতে দৈনিক খরচ পড়বে ৩০ লক্ষ ডলার বা ৩৬ কোটি টাকা।
বছরে গ্যাস লাগবে প্রায় ৭০ বিলিয়ন ঘনফুট। খরচ হবে অন্তত ১১৫০০ কোটি টাকা বা প্রায় ১ বিলিয়ন ডলার। ১০ বছরে জ্বালানি খরচ যাবে ১০ বিলিয়ন ডলার।
ফসিল ফুয়েলের বড় সমস্যা এর সাপ্লাই চেইন। হরমুজ পরিস্থিতি সৃষ্টি হলে পুরক দেশের এনার্জি সেক্টর ভঙ্গুর হয়ে পড়বে।
এ বাদে রিনিউয়েবল এনার্জির ভেতর আছে সোলার। কিন্তু সোলারে কোন জ্বালানি খরচ না হলেও প্রচুর জমি প্রয়োজন। ১ মেগাওয়াট বিদ্যুৎ এর জন্য ৩ একর হিসাবে ১২০০ মেগাওয়াট এর জন্য অন্তত ৩৬০০ একর ভূমি লাগবে। এর ভূমির চাহিদা এত বেশি যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সোলার আসলে বাস্তবসম্মত নয়। আর এর জন্য প্রচুর ব্যাটারি প্রয়োজন শক্তি ধারন করে রাখার জন্য যেটা আবার পরিবেশের উপর বাজে প্রভাব ফেলে। একই সাথে সোলার প্যানেল এর মেয়াদ ১০-১৫ বছরের বেশি থাকেনা। আমাদের দেশে রক্ষণাবেক্ষণ এর অভাবে ইনভার্টার, প্যানেল অনেক স্থানে ৪-৫ বছর পর নষ্ট হবার খবর পত্রিকায় এসেছিল। ফলে এই প্যানেল গুলির গারবেজ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। নতুন ক্যাপিটাল ইনভেস্টে যেতে হয়।
বায়ু বিদ্যুৎ কেন্দ্র বড় আকারে করার মত অবস্থায় বাংলাদেশ নেই। আর এর উৎপাদন স্টাবিলিটি অনেক কম।
নিউক্লিয়ার পাওয়ারের সাথে তুলনা:
নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের বড় সুবিধা হলো এর জ্বালানি ঘনত্ব। ১২০০ মেগাওয়াট কেন্দ্রের জন্য বছরে মাত্র ২৫-৩০ টন ইউরেনিয়াম ফুয়েল লাগে। যদিও একবার ফুয়েল রড ইনসার্ট করলে ২-৩ বছর বিদ্যুৎ উৎপাদন হবে। ২-৩ বছর পর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে তা নয়। বরং রড গুলির এক তৃতীয়াংশ বা এরকম কোন অনুপাতে পুরাতন রড বের করে ফ্রেশ রড় ঢুকানো হয় উৎপাদন স্টাবিলিটি ঠিক রাখার জন্য। এভাবে পুরাতন রড প্রসেস করে ১০ বছর ও ব্যবহার করা যেতে পারে।
রুপপুরে প্রথম বারে ইউরেনিয়াম প্রকল্পের অংশে রাশিয়া ফ্রিতে দিবে বলে শুনেছিলাম। এই লো এনরিচড ইউরেনিয়ামের দাম খুব বেশি নয়। ৬০০-৮০০ কোটি টাকা।
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার থেকে এনপিপির জ্বালানি খরচ অন্তত ৭ গুন কম। তেলের থেকে ২৫ গুন সাশ্রয়ী। গ্যাসের ক্ষেত্রে ১২-১৫ গুন সাশ্রয়ী।
এনপিপির প্রাথমিক অবকাঠামো নির্মাণ অন্য যেকোন বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি হলেও অন্য কেন্দ্রের আয়ুস্কালের থেকে এর আয়ুস্কাল অন্তত ৫ গুন বেশি। রুপপুরের সার্ভিস লাইফ ৬০ বছর যেটা আরো বিশ বছর বাড়ানো যাবে। অর্থাৎ একটি কেন্দ্রের আয়স্কাল ৮০ বছর। অন্যান্য ক্ষেত্রে সেটা ১৫-২০ বছর।
এ ক্যটাগরির আরো খবর..