× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

মধুখালী প্রতিনিধি

বিদ্যালয়ের যাওয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তি শিক্ষার্থীদের

Kishori
হালনাগাদ: রবিবার, ১ জুন, ২০২৫
রাস্তার বেহাল দশা

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়ক বেহাল দশায় পরিনত হয়েছে । রাস্তার ইট উঠে রাস্তা দেবে গর্তে পরিনত হয়েছে । যেটা পায়ে হেটে চলা যেমন বিপদজনক আবার মোটর সাইকেল নিযে চলাচল করা ঝুঁকিপূর্ন । এতে একদিকে শিক্ষার্থীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাই দ্রæত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের।

দেখা যায় মধুখালী উপজেলার কামারখালী বালিয়াকান্দি সড়কের সাথে স্কুলের প্রধান ফটকের সামনে থেকে মাটির স্বল্পতার কারনে ইট উঠে রাস্তা গর্তে পরিনত হয়ে গেছে । প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে শিক্ষার্থীসহ কয়েক শত মানুষ। ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল বলেন, সড়কের জন্য খুবই ভোগান্তি হচ্ছে।

ডুমাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন আমিরুল ইসলাম মোল্যার নিকট আমাদের দাবি, অচিরেই যেন রাস্তা সংস্কার হয়। ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন আশা করি, খুব দ্রæত সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..