× Banner
সর্বশেষ
ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

ACP
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়
বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (৮ জুলাই) সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওই ওয়ার্ডের প্রতিটি বাড়িতে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া চান। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ল্য করা যায়।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি অন্যায়, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ চাই।
এই জনপদের রাস্তাঘাট, কালভার্ট ও শহর উন্নয়ন চাই। তিনি এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাধারণ মানুষের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..