বাফুফে ভবনে হামলা

ক্রীড়া ডেস্ক: কয়েক দিন আগেই স্বাগতিক নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের তরুণীরা। তাই স্বাভাবিকভাবেই তাদের চোখেমুখে ছিলো আনন্দের ছাপ। কিন্তু মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই ভয়ে কেঁপে উঠলো তারা।

এদিন আরামবাগের সমর্থকরা বাফুফে ভবনে যখন হামলা চালায় তখন ওই ভবনের চতুর্থ তলায় ছিলো সদ্য নেপাল জয় করে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের নারী ফুটবলাররা।

এই ঘটনার সময় তারা ভয়ে একসাথে জড়সড় হয়ে বসে ছিল। সবার চোখেমুখে ছিলো আতঙ্কের ছাপ। পরে হামলাকারীরা চলে গেলে দ্রুতই বাফুফে ভবন ছেড়ে চলে যায় সদ্য নেপাল জয়ে করে আসা নারী ফুটবলাররা। এসএ গেমস সামনে রেখে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ক্যাম্প চলছে মেয়েদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।