বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ -বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ -বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিখাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ু শক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) Jarno Syrjala এর নেতৃত্বে এক ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অভ্‌ স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) Jarno Syrjala বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাত বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা বৈঠকে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।