প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টনি ব্লেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টনি ব্লেয়ার
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ টনি ব্লেয়ারের

তৃতীয়বার ঢাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ শনিবার (৪ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় দু’দিনের সফরে ঢাকায় আসেন টনি ব্লেয়ার। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।

তিনি (টনি) লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন টনি। তার আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।