ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকালে ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব করেন করেন নির্বাচিতরা।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম মুকুলের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদের সচিব আনারুল ইসরাম, ইউপি সদস্য শাহাবুদ্দিন সাহু, মিজানুর রহমান, মকলেসুর রহমান, খাদেমুল ইসলাম, মহিলা ইউপি সদস্য লতিফা বেগম, আনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ওই ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।