বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ ঢাকা মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন

ডাঃ মনোরঞ্জন মজুমদার, বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ ঢাকা মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ ১৩ই জুলাই শুক্রবার সকাল ১১ঘটিকায় রাজধানীর মহানগর নাট্য মঞ্চে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি শ্রী ব্রজগোপাল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানাদাশ গুপ্ত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী রমেন মণ্ডল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তাপস কুমার পাল, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিদের অন্যতম সভাপতি এডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিদের অন্যতম সভাপতি উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারন সম্পাদক এডোভোকেট শ্যামল কুমার রায়, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৩৬নং ওয়ার্ডের কাউন্সেলর শ্রী রঞ্জন বিশ্বাস, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৩৭নং ওয়ার্ডের কাউন্সেলর আব্দুর রহমান মিয়াজী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক শ্রী ভাস্কর কান্তি চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক শ্রী অসীম কুমার রায় শিশির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম সম্পাদক চন্দন ভৌমিক, ছাত্র যুব ঐক্য পরিষদ ঢাকা মহানগরের সহ-সভাপতি ডাঃ মনোরঞ্জন মজুমদার প্রমূখ।

আয়োজিত সম্মেলনে ঢাকা মহানগরের ৫০টি থানার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে উপস্থিত হয়েছিলেন।

সম্মেলন পরিচালনা করেন ঢাকা মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।