খাদ্য অধিদফতরে ২৪টি পদে ১১৬৬ জনকে নিয়োগ

খাদ্য অধিদফতর কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী খাদ্য অধিদফতরসহ এর অধীনস্থ বিভিন্ন সংস্থাপন সমূহে জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি  ২৪টি পদে ১১৬৬ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি খাদ্য অধিদফতরের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটিতে উপ-খাদ্য পরিদর্শক পদে ২৫০ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আট জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, উচ্চমান সহকারী পদে ৩১ জন, অডিটর পদে  ১৬ জন, হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পদে ছয় জন, ল্যাব টেকনিশিয়ান পদে দুইজন, ফোরম্যান হিসেবে এক জন, মেকানিক্যাল ফোরম্যান পদে দুইজন, সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে ২৭৪ জন, অপারেটর পদে ২০ জন, ইলেক্ট্রিশিয়ান পদে নয় জন, ভেহিক্যাল ইলেক্ট্রিশিয়ান হিসেবে একজন, সহকারী ফোরম্যান পদে  তিন জন, মিলরাইট পদে তিনজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪০২ জন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ছয় জন, ল্যাবরেটরি সহকারী পদে আট জন, সহকারী অপারেটর পদে ১১ জন, স্টেভেডর সরদার পদে ছয় জন, ভেহিক্যাল মেকানিক পদে চার জন, সহকারী মিলরাইট পদে পাঁচ জন, সাইলো অপারেটিভ পদে ৫৬ জন ও স্প্রেম্যান পদে ২৭ জনকে নিয়োগ দেয়া হবে।

চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।  আগ্রহীরা dgfood.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু: ১৭ জুলাই ২০১৮ আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০১৮ চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

অডিটর পদে নিয়োগঅপারেটর পদে নিয়োগঅফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকুরির সুযোগইলেক্ট্রিশিয়ান পদে নিয়োগউচ্চমান সহকারী পদে নিয়োগউপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগকর্মচারী নিয়োগখাদ্য অধিদফতরখাদ্য অধিদফতর কর্মচারী নিয়োগডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে নিয়োগফোরম্যান পদে নিয়োগভেহিক্যাল ইলেক্ট্রিশিয়ান পদে নিয়োগভেহিক্যাল মেকানিক পদে নিয়োগমিলরাইট পদে নিয়োগমেকানিক্যাল ফোরম্যান পদে নিয়োগল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগল্যাবরেটরি সহকারী পদে নিয়োগসহকারী অপারেটর পদে নিয়োগসহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগসহকারী ফোরম্যান পদে নিয়োগসহকারী মিলরাইট পদে নিয়োগসাইলো অপারেটিভ পদে নিয়োগসাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগসাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগস্টেভেডর সরদার পদে নিয়োগস্প্রেম্যান পদে নিয়োগহিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পদে নিয়োগ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।