× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী

বরিশালের আগৈলঝাড়ায় চারদিন পর নিখোঁজ শিশুর পেটকাটা লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: হবিগঞ্জের  হতভাগ্য ৪ শিশু হত্যা ঘটনার পর এবার বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজের চারদিন পর শিশু সজিব মজুমদারের (১০) পেটকাটা লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। শনিবার রাতে আটটার দিকে উপজেলার কোদালধোয়া গ্রামের একটি মৎস্য ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ রবিবার রাতে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা (রামশীল) গ্রামের সঞ্জিত মজুমদারের পুত্র বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র সজিব (১০) মঙ্গলবার সকালে তার দাদা যোগেশ মজুমদারের সঙ্গে বাটরা বাজারে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোন সন্ধ্যান না পেয়ে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ শিশুর বাবা সঞ্জিত মজুমদার আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পুলিশ জানান, শনিবার সন্ধ্যায় কোদালধোয়া গ্রামের মাছের ঘেরে সজিবের পেট কাটা নাড়িভুরি বের হওয়া ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার রাত আটটার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। নিহত শিশুর পরিবারের অভিযোগ, সম্প্রতি নিহত সজিবের বাবা সঞ্জিত এর সাথে একই গ্রামের অতুল হালদারের পুত্র অশোক হালদার ও অশ্র“ হালদারের সাথে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরধরে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়। অভিযোগ সম্পর্কে জানার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারনা ঘাতকরা পূর্ব পরিকল্পিতভাবে শিশু সজিবকে হত্যার পর লাশ গুমের জন্য পেট কেটে মৎস্য ঘেরে ফেলে দেয়। পুলিশ বিষয়টিকে আমলে নিয়ে তদন্তের কাজ শুরু করেছেন। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা সঞ্জিত মজুমদার বাদি হয়ে গতকাল রবিবার অশোক হালদার, অশ্র“ হালদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।


এ ক্যটাগরির আরো খবর..