× Banner
সর্বশেষ
সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব নেতাদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ভাষনে মনের মধ্যে আগুন জ্বলে ওঠে

admin
হালনাগাদ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
বঙ্গবন্ধুর ভাষনে মনের মধ্যে আগুন জ্বলে ওঠে

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : স্বাধীনতার জন্য মনের আগুন যখন জ¦লে হয়ে ওঠে,তখন পৃথিবীর সব ভয়ঙ্কর অস্ত্র মনের আবেগের কাছে তুচ্ছ হয়ে যায়।

স্বাধীনতাযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ। কাদামাটির মত নরম মানুষগুলো দেশ মাতৃকার টানে কি করতে পারে তা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে উজ্জীবিত বাংলার মুক্তিপাগলরা দেখিয়ে দিয়েছে। আর এই মুক্তিবাহিনীর অকুতোভয় সৈনিকদের সর্বোতভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিল দেশের সাধারন অতিসাধারন মানুষগুলো। যে কারনেই অসম্ভব কাজটি অল্প সময়ে করা সম্ভব হয়েছে।কথাগুলো বলছিলেন ৮৬ বছরের বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম মোল্লা।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত বারোপাইকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম মোল্লার জন্ম ১৯৪৬ সালে ১২ ডিসেম্বর । দেশের টানে বঙ্গবন্ধুর ভাষনে উজ্জিবীত হয়ে যুদ্ধ করেছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে স্বাধীনতার ৫০ বছর পার করেছে এটাই শান্তি এটাই সুখ,আপ্লত হয়ে বলেনঃ সুখে থাক বাংলাদেশ। এ প্রতিনিধির কাছে এ ভাবেই মনের কথা জানালেন এই বীর মুক্তিযোদ্ধা।

ব্যক্তিগত জীবনে তিনি ৪ পুত্র ৫ মেয়ের জনক। (জাতীয় পরিচয়পত্র নং-০৬১০২৮৭৬২২৪৮৫,মুক্তিযোদ্ধা নং-১২৬৩)।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা খুলনা ডেভলপমেন্ট অথরিটি সংক্ষেপে (কেডিএ)র সুপার ভাইজার পদে চাকুরি ছেড়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন। চাকুরি ছেড়ে প্রথমে গ্রামের বাড়িতে আসেন খুব অল্প সময়ে ৩২ জনের একটি দল গঠন করে মুজিব বাহিনীতে যোগ দিয়ে নৌকায় গোপালগঞ্জের ওরাকান্দি নামক স্থানে যান। সেখান থেকে পায়ে হেটে ভারতে যান। ভারতে যাওয়ার সময় আসম ফিরোজ,প্রফেসার লিয়াকত, ছোহরাব হোসেন শাহ,মান্নান মোল্লাও তাদের সাথে ছিলেন। কোলকাতায় পৌঁছালে সেখান থেকে তাদের গেরীলা প্রশিক্ষনের জন্য দেরাদুন পাঠানো হয়, একমাস প্রশিক্ষন গ্রহন করে বারাকপুর ক্যাম্পে ফিরে আসলে তাদের ১১৯ জনের একটি প্রশিক্ষিত দল দেশে পাঠানো হয়।

তাদের পথ চিনিয়ে নিয়ে আসা লোকটি ছিল রাজাকারের সোর্স। তাদের ভ‚ল পথে যশোরের বাঘাপাড়ায় একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে আসে যেটি ছিল রাজাকারের ডেরা। সেখানে তাদের সাথে সম্মুখ যুদ্ধ হয় এইসময় তারা পাকসেনাদের হাতে বন্ধি হন। ১৯ দিন বন্ধি থাকার পর ভারতের মিত্র বাহিনীর সহযোগীতায় তারা মুক্ত হয়ে গৌরনদীতে চলে আসেন এবং বিভিন্ন গ্রæপে ভাগ হয়ে যুদ্ধে অংশগ্রহন করেন।এ সময় সাবেক সংসদ এ্যাড.তালুকদার মো.ইউনুচ ও প্রফেসর লিয়াকত তাদের সাথে ছিলেন। যুদ্ধের মাঠে বহুবার মৃত্যুর সাথে আলিঙ্গন করেও পিছপা হননি, জীবন বাজি রেখে দেশমাতৃকার টানে যুদ্ধ করেছেন।
স্বাধীনতার পরে অস্ত্র জমা দিয়ে পুর্বের কর্মস্থলে ফিরে কাজে যোগ দেন। কিন্তু বিভিন্ন আর্থিক অনিয়মের কারনে রাগ করে চাকরি ছেড়ে দেশে চলে আসেন। তিনি বিএ পাশ হলেও চাকরির পিছু না ছুটে গ্রামে এসে কৃষি কাজ শুরু করেন। একটি কুচক্রীমহল তাকে (বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে) একটি হত্যা মামলায় সরযন্ত্রমূলকভাবে আসামি করে। এ সময় তিনি ৫ বছর আত্মগোপনে থাকেন এবং তিনি নির্দোশ প্রমানিত হন। আত্মগোপনে থাকার সুযোগে তার অনেক জমিজমা জালজালিয়াতি করে অবৈধভাবে দখল করে নেয়, আর এ ঘৃনিত কাজে তার আপনজনরাও জড়িত বলে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরো বলেন মানবিক হয়ে আমার প্রতিপক্ষের সাথে একটি লিখিত সমযতা করেছিলাম তা তারা মানেনি। আমার এ জমিজমা উদ্ধারের জন্য অনেকের দারস্থ হয়েছি কিন্ত কোন সুফল পাইনি। কেন পাইনি তাও বলতে পারছি না। আমরা কোন কিছু পাওয়ার আশায় যুদ্ধ করিনি। বাংলার মানুষ সুখে থাকবে এটাই প্রত্যাশা ছিল।ন্যায় বিচারের জন্য যে দরজায়ই গিয়েছি আমাকে বিদ্ধ করেছে। জমি জমার কাগজ পত্রগুলোও ফেরত পাইনি।

বঙ্গবন্ধুর সাথে তার তিনবার দেখা এবং খুব অল্প সময়ের জন্য হলেও দিলটা ঠান্ডা করে কথা বলেছি। জীবনের শেষ প্রান্তে এসে এখন আর কোন কিছু চাওয়া পাওয়ার নেই। পিছনে ফেলে আসা জীবনের চরাই উতরাই বলতে চাইনা।তবে আমার সন্তানরা যেন মুক্তিযোদ্ধা কোঠার প্রাপ্য থেকে বঞ্চিত না হয়।

ভাতার ব্যবস্থা না হলে, হয়ত না খেয়ে মরে যেতে হত। ৩শ টাকা ভাতা থেকে,৫শ,৮শ এরপর ১ হাজার। এখন ২০ হাজার টাকা ভাতা পাইতেছি। ঘরের সমস্যাও দুর হচ্ছে,আমার জন্য পাকা ঘর বরাদ্দ হয়েছে। ধন্যবাদ জানাই শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জাতির জনকের যোগ্য উত্তসুরির হাত ধরে এগিয়ে যাক দেশ। সুখে থাক বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..