বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ৮টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে এ অগ্রযাত্রাকে রুখে দিতে একটি অশুভ চক্র কাজ করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এর আগে ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।