× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ফেসবুকে গোপন মেসেজ সুরক্ষিত রাখতে লক ফিচার ও ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম মেসেঞ্জার রুম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

বিশ্বজুড়ে প্রায় ১.৩ বিলিয়ন মানুষ ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন। অনুমান কড়া হচ্ছে ২০২১ সালের পরে এই সংখ্যা তা বেড়ে দাঁড়াবে ২.৪ বিলিয়নে। ফেসবুক মেসেঞ্জারে গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই অ্যাপ লক ফিচারের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের গুরুত্বপূর্ণ এমন গোপন মেসেজ সুরক্ষিত রাখতে পারবেন।

সম্প্রতি ফেসবুক গ্রাহকদের অন্য নয়া ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম মেসেঞ্জার রুম নিয়ে আসা হয়েছে। এই সুবিধার মাধ্যমে সেই ফিচারটিও সুরক্ষিত রাখা যাবে বলে জানানো হয়েছে। এই নয়া অ্যাপ লক ব্যবহার করতে চাইলে গ্রাহকদের প্রাইভেসি সেকশনে যেতে হবে। সেখানে গিয়ে সেখান থেকে এই সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা এর ফলে ফিঙ্গার প্রিন্ট বা ফেস লক সহ একধিক সুবিধা পেতে পারবেন। অন্য কেউ কারো মেসেজ এই সুবিধার ফলে দেখতে পারবে না। এমনকি ফোন হাতে নিলেও দেখা যাবে না।

এও জানানো হয়েছে এই ফেস আইডি বা ফিঙ্গার প্রিন্ট ফেসবুকে স্টোর হয়ে থাকবে না। এই মুহূর্তে এই সুবিধা কেবল পাওয়া যাচ্ছে আই প্যাড এবং আই ফোনে। তবে দ্রুত এই সুবিধা আসবে অ্যান্ড্রয়েড ফোনে। পাশাপাশি মেসেজ কনট্রোল সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছেন ফেসবুক।

এর ফলে কোন ব্যক্তি নির্দিষ্ট করে নিতে পারবেন তিনি কার থেকে মেসেজ পেতে চান অথবা চান না। অর্থাৎ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বিষয়টির উপরে যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে ফেসবুক। যে কারণে আরও নতুন নতুন পন্থা নিয়ে ভাবনা চিন্তা করছে ফেসবুক। এমনটা জানা গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..