× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফেসবুকে বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

ফেসবুকে সহিংসতামূলক পোস্ট বা সন্ত্রাসীদের অপপ্রচার ঠেকাতে যাঁরা উদ্যোগী হবেন, তাঁদের জন্য এক হাজার ডলার আর্থিক মূল্যের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ করে দেবে ফেসবুক। ফেসবুকে চরমপন্থা বিরোধী ও ইতিবাচক বার্তা পোস্ট করে এই সুযোগ পাওয়া যাবে।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চরমপন্থীদের কনটেন্ট ফেসবুক থেকে সরাতে এবং অনলাইন থেকে পাল্টা বক্তব্য দিয়ে তা প্রতিরোধ করার ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।
সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা সেরিল স্যান্ডবার্গ বলেন, আইএসের মতো সন্ত্রাসী পোস্ট ঠেকাতে যাঁরা প্রচার চালাবেন তাঁদের সাহায্য করবে ফেসবুক।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, অপপ্রচার ঠেকাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত হয়ে কলেজের শিক্ষার্থীদের বার্তা আদান-প্রদানের সুযোগ দেয়। যুক্তরাষ্ট্রসহ ৪৫টি কলেজে একটি প্রতিযোগিতা চালায় ফেসবুক। যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাঁদের ২০০ থেকে দুই হাজার ডলার পর্যন্ত বিজ্ঞাপন দেওয়ার সুযোগ করে দিয়েছে ফেসবুক।


এ ক্যটাগরির আরো খবর..