× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে - পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কূটনীতির মধ্য দিয়ে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের থেকে যেসব পুশইন করার চেষ্টা করা হচ্ছে এসব বিজিবি প্রতিহত করছে। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩ টি চিঠি দিল্লিতে পাঠানো হয়েছে এই পুশইন বন্ধ করার জন্য।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, যে কোনো দেশের সাথে অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার জন্য বা ফেতর পাঠানোর জন্য একটি সুস্পষ্ট নীতিমালা আছে, একটা ম্যাকানিজম আছে। আমরা আশা করবো ভারত সরকার সেই ম্যাকানিজম বা নীতিমালা অবলম্বন করবে।

শামা ওবায়েদ বলেন, ‘যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে থেকে থাকে তাহলে তারা সেই নীতিমালা অনুসারে বৈধ পথে আমাদের সাথে কূটনীতির মাধ্যমে সেই বাংলাদেশিদের ফেরত পাঠাবে। একইভাবে বাংলাদেশে যদি কোনো অবৈধ ভারতীয় থেকে থাকে তাদেরকেও আমরা সেই নীতিমালা অনুসরণ করে তাদের ফেরত পাঠাব। রাতের অন্ধকারে পুশইন করা এই ধরনের কাজ থেকে ভারত সরকার বিরত থাকবে বলে আমরা আশা করি। আমরা কূটনীতি চালিয়ে যাচ্ছি, কূটনীতির মধ্য দিয়েই একটা সমাধান হবে ‘

সালথা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..