ফেসবুকে কোটি টাকা আয়ও হয়!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনারা সকলেই ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে হাজারো ছবি পোস্ট করেছেন। কিন্তু বিনিময়ে কখনো ‘লাইক’ ছাড়া কিছু পেয়েছেন? আপনি না পেলেও অনেকেই আছেন যারা পান। পান বলতে আর যেমন তেমন নয়। অংকটা শুনলে পিলে চমকে যাবেন। এক এক ছবিতে  ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত!

তবে ফেসবুক কিংবা টুইটার এ অর্থ দেবে এমনটা ভাবার কারণ নেই। অর্থ দিচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। অর্থাৎ বিষয়টা বিজ্ঞাপনের। নামীদামী তারকারা বিভিন্ন পণ্যের প্রচারণায় নেমেছেন এ কৌশলে। ছবির সঙ্গে থাকছে ‘সাইলেন্ট’ প্রচারণা।

অবশ্য তালিকায় তন্বীরাই খানিকটা এগিয়ে। এক নম্বরে অবশ্যই থাকবেন কেন্ডাল জেনার। কিম, কোর্টনি, কাইল-এর সঙ্গে ইনিও শিরোনামে থাকেন। এখনকার অনেক নামীদামি ব্র্যান্ডের হট ফ্যাভারিট ইনি। কেলভিন-ক্লেইন থেকে দামি প্রসাধনী সব কিছুতেই ইনি মোহময়ী। ইনস্টাগ্রামে একটি পোস্ট করার জন্য পান ৩ লাখ মার্কিন

কারা ডেলেভিগন

ডলার। ইনস্টাগ্রামে এঁর ফলোয়ারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি।

কারা ডেলেভিগনে-ও খুব একটা পেছনে থাকবেন না। দামি ঘড়ির ব্র্যান্ড ট্যাগ হিউয়ার-এর একটি ছবি শেয়ার করার জন্য ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত আয় করেন। ইনি আবার শুধু অন্য ব্র্যান্ডের প্রচারই করেন না, সঙ্গে নিজের পারফিউম ব্র্যান্ড বারবেরিরও প্রচার করছেন। কারারও ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই কোটি।

জিজি হাদিদ

তৃতীয় স্থানে রয়েছেন জিজি হাদিদ। ইনিও ইনস্টাগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে করা পোস্টের জন্য ৩ লাখ মার্কিন ডলার রোজগার করেন। মেবিলিন, এমিরেটস থেকে কেলভিন ক্লেইনের অন্তর্বাসের প্রচারে করা পোস্টের জন্য ব্যাংক ব্যালান্স ফুলে উঠেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।