বেনাপোলে ডিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ডিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার ৩ নং ঘিবা গ্রামের আসমত আলীর ছেলে বিসে আলী (২৮),গাতিপাড়া গ্রামের আমীন আলীর ছেলে হৃদয় হোসেন(২০) ও আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান শুভ (২১) উভয় থানা বেনাপোল যশোর।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া সাকিনস্থ মিনহাজুল ইসলাম, পিতা-ইসমাইল, সাং-মানকিয়া এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাকিনস্থ জনৈক মজিদ এর বসতবাড়ীর সামনে গাতীপাড়া টু ইছামতি নদী গামী ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৭০,০০০/-টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল পোর্টথানায় পৃথক দুটি মামলার এজাহার দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।